কে জিতবে শেষে উত্তরণে ?


এবার গোড়া থেকে শুরু করা যাক,
বাস্তবের আকাশ জুড়ে তৈরি হয়েছে
মহাজাগতিক সুড়ঙ্গ-
ঘরে বাইরে দেখা দিয়েছে প্রকাণ্ড ফাঁক।
সামান্য থেকে অসামান্যের খোঁজ
সূক্ষ্ম থেকে সূক্ষ্ম-
অসাধ্য সাধনায় সপ্তর্ষিমণ্ডলের সবাই নির্বাক।
কেউকাটাদের ভুলে যাওয়াই শ্রেয়-
বরং উলুখাগড়াদের নিয়ে-
বাজাও দামামা, বিজয়ী উৎসবের ঢাক।
গছকছপের লড়াই চলছে ঘাটেমাঠে
কে জিতবে শেষে উত্তরণে,
বাজি ধরেছে আঁধারের তিথির অতিথি জোনাক।
অমাবস্যার চাঁদ হয়েছে জগতপিতা যখন,
মনুষ্যত্ব যাক না হয় অগ্যস্ত যাত্রায় এবেলায়-
এবার বেগতিক মানুষ ভাবছো কি?
দুই হাত তুলে আকাশের দিকে তাকিয়ে ত্রাণকর্তাকে দাও ডাক।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আপনি কার জন্য প্রিয় হবেন ?