ওভার সেনসিটিভনেস হলো বাইরের কোনো ব্যাপারে প্রয়োজনের চেয়েও খুব বেশি প্রভাবিত হওয়া।আপনি ওভার সেনসিটিভ কিনা তা জানতে নিচের প্রশ্নগুলোই বেশি ব্যবহৃত হয়ঃ
১)আপনার ব্যক্তিত্ব নিয়ে কেও কোনো কিছু বললে আপনি কি কষ্ট পান?
২)আপনার কি নিজের সমালোচনা সহ্য করতে কষ্ট হয়?
৩)আপনি কি উচ্চ শব্দ বা উচ্চ শব্দের গান শুনতে অপছন্দ করেন?
৪)আপনি কি অন্য মানুষের কষ্ট এবং দুঃখ আপনার চারপাশের মানুষের চেয়ে বেশি অনুভব করেন?
৫)রাস্তায় কোনো এক্সিডেন্ট দেখলে আপনি কি তিন মিনিট বা তারো বেশি সময় ধরে থমকে যান?
৬)আপনার কি অনেক বেশি বা কম তাপমাত্রা সহ্য করতে কষ্ট হয়?
৭)ছোটো খাটো কারণেই কি আপনার মুডের পরিবর্তন হয়ে যায়?
আপনার বেশিরভাগ উত্তরই যদি হ্যা হয় তবে আপনি ওভার সেনসিটিভ একজন মানুষ।একজন ওভার সেনসিটিভ মানুষের জীবন অন্যদের চেয়ে কঠিন এবং কষ্টকরই বলা যায়।তারা বেশিরভাগ সময়ই হতাশা এবং বিষন্নতায় ভুগে থাকে।
Md.abdul Kadir
 MSc
Psychology

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আপনি কার জন্য প্রিয় হবেন ?